ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার

অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতারপিরোজপুর: পুলিশের এক বিশেষ অভিযানে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খাঁ (৩৮) নামের এক চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামসহ পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খাঁর ছেলে রাজিব খাঁর বসতঘরে অভিযান চালানো হয়। ঘরে সরেজমিনে তল্লাশি চালিয়ে “MADE IN USA, N 1101″ লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামতসমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিব খাঁ একজন পেশাদার অপরাধী ও একাধিক মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পেনাল কোড (মারামারি, হত্যাচেষ্টা, দ্রুত বিচার) এবং জুয়া আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

বর্তমানে আসামি রাজিব খাঁ ও উদ্ধারকৃত আলামত পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ (অস্ত্র আইন)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৩:৩৩   ১৬ বার পঠিত  |