ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

ময়মনসিংহ: ফুলপুরে নিখোঁজের ২৮ দিন পর রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে নিহত রাশেদুল কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।গত ১০ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

পরদিন তাঁর মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা।

পুলিশ তদন্তের একপর্যায়ে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে কোকাইল গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ জসিম মিয়া কে গ্রেপ্তার করে।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদুলের মরদেহের সন্ধান মেলে।এই ঘটনায় একি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোজ্জাম্মেল হোসেন,এবং মিঠু মিয়ার ছেলে রফিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:৪২   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
● ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা
● ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন
● হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
● পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ



আর্কাইভ