ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধংস

কাঁঠালিয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধংস


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধংস
ঝালকাঠি: কাঁঠালিয়ায় অবৈধ বেহুন্দি, চায়না দুয়ারী ও চরগড়া জাল জদ্ধ করে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ বুধবার (৯ সেপ্টম্বর) দিনবর উপজেলার বিষখালী নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
এসব জালের বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা। তবে কোন জেলে আটক হয়নি। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার। বিকেলে উপজেলা পরিষদ মাঠে এনে জব্দকৃত জাল পুুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন ও উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৪৩   ২ বার পঠিত  |