ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক কাঁঠালিয়ায় কাবাডিতে চ্যাম্পিয়ান মমিন উদ্দিন বালিকা বিদ্যালয় কাঁঠালিয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধংস সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার সহপাঠীর কাছ থেকে আখরোট খেয়ে সাত ছাত্রী গুরুতর অসুস্থ ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার

সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার
মানিকগঞ্জ: সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।
বুধবার(৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়ার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন জলাশয়ের কচুরিপানা থেকে এক অজ্ঞাত কিশোরের পঁচা-গলা লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানাযায়,বুধবার দুপুর ২টায় দিকে স্থানীয় বাসিন্দারা পাশে থেকে পঁচা দুর্গন্ধ পায়। পরে খোঁজাখুঁজি এক পর্যায় শহর মুন্সির বাড়ির পেছনের কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। লাশটি পঁচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা
খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৯   ১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার
ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন
দোহারে পুলিশ চেকপোস্ট, যানজটে নাকাল উপজেলার প্রধান সড়ক
দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা



আর্কাইভ