ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
বরগুনা: আমতলীতে সহপাঠির নিকট থেকে আখরোট খেয়ে সাতজন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে এখন আমতলী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সার ৮টার সময় আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে।
অভিভাবক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে উদয়ন প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। দিনের বেলায় বিদ্যালয় ক্লাস এবং রাতে কোচিং চলে। বুধবার রাত সাড়ে আটটার সময় সপ্তম শ্রেণীর কোচিং চলার সময় আবির (১৩) নামের এক ছাত্র তার সহপাঠী সাতজন ছাত্রীকে আখরোট খেতে দেয়। (বাদাম জাতীয় একটি ফল) আখরোট খাওয়ার সাথে সাথে সাতজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারা বমি দেওয়া শুরু করে এবং কারো কারো খিচুরি দেখা দেয়।ঘটনাস্থলে উপস্থিত অভিভাবক ও সহপাঠীরা তাৎক্ষণিক ঐ শিক্ষার্থীদের আমতলী হাসপাতালে নিয়ে আসে। অসুস্থরা হল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এলমা (১৩), সামিয়া (১৩),মিম (১৩), ফাতেমা (১৩),তানিয়া (১৩),উর্মি (১৩)মরিয়ম (১৩) সবাই সপ্তম শ্রেণীর ছাত্রী।
হাসপাতাল ঘুরে দেখা গেছে,অসুস্থ শিক্ষার্থীরা বারবার বমি করছে অনেকের মধ্যে শ্বাসকষ্ট এবং খিচুরি দেখা গেছে। হাসপাতালে এ নিয়ে আসার পর বিবেকের এ চিকিৎসকরা অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইন পুষ করেছেন। শিক্ষার্থী ফাতেমার পিতা আবুল হোসেন মেয়ের অসুস্থতার জন্য উদ্বিগ্ন হয়ে এ ঘটনার বিচার দাবি করেছেন।
এলমার বাবা রিয়াজ পেদা উদদীন বলেন, মেয়েকে দিয়েছি স্কুলে পড়তে সেখানে এরকম ঘটনা ঘটবে তা আশা করি নাই।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কি কারনে এরকম ঘটনা ঘটেছে তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আবির নামে এক শিক্ষার্থী আখরোট খেতে দিয়েছে বলে শুনতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ সোলাইমান এর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি ।
আমতলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ জানান, অসুস্থ হয়ে হাসপাতালে হয়েছেন তাদের প্রয়োজনীয় সকল চিকিৎসা প্রদান করা হয়েছে। কি কারণে এরকম ঘটনা ঘটেছে তা প্যাথলজিক্যাল পরীক্ষার পরে বলা যাবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১০:৪৬ ১ বার পঠিত | ● অসুস্থ ● আমতলী ● গুরুতর ● ছাত্রী