![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মামুন মিয়া নামের এক ব্যবসায়ীর হেফাজত থেকে দেড়মন অবৈধ পলিথীন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে উপজেলা সদরের একটি গোডাউন থেকে এসব পলিথীন জব্দ করে।
এসময় ভোক্তা অধিকার আইনে ব্যবসয়ী মামুনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মকবুল হোসেন। এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এ অভিযান অব্যহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৯:১৬ ২৮ বার পঠিত | ● কাঁঠালিয়া ● জরিমানা ● পলিথিন জব্দ