ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সাধারন সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিস্কার করেছে জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, যুগ্মআহবায়ক আহম্মেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা ছাত্রদলের এক জরুরী সভায় দলীয় শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খালেদ মাহমুদ অন্তরকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। একই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তার সাথে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বলা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৬:১৩ ৩৮ বার পঠিত | ● কাঁঠালিয়া ● ছাত্রদল নেতা ● বহিস্কার