ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


পটুয়াখালী হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

পটুয়াখালী: ডেঙ্গুর প্রভাব প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার,১১ সেপ্টেম্বর সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. এস এম কবির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ জিয়াউল করিম, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও অন্যান্যরা।

উদ্বোধনের পর কর্মসূচির আওতায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং মশার উপদ্রব রোধে স্প্রে করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসা নিলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজের চারপাশ পরিষ্কার রাখা এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি টাঙানোর ওপর জোর দিয়ে তারা জানান, সকলের সমন্বিত উদ্যোগেই কেবল ডেঙ্গুর মতো রোগ সফলভাবে প্রতিরোধ করা সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫৫   ৫০ বার পঠিত  |