ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম: উলিপুরে পুকুরের পানিতে ডুবে আরাফাত সানি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার নাড়িকেল বাড়ি ডাক্তার পাড়া এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাড়িকেল বাড়ি ডাক্তার পাড়া এলাকার আব্দুল খালেক নালুর ছেলে আরাফাত সানি বাড়ির পাশে পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে। এ সময় হঠাৎ করেই সে পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে সানির মা পুকুর পাড়ে এসে ছেলেকে দেখতে না পেয়ে সন্ধান করতে থাকেন।

পরে প্রতিবেশিরা সানিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষনা করেন। আরাফাত সানি স্থানীয় তিস্তা পাড় বাইতুল আমান নুরানী মাদ্রাসার প্রথম বিভাগের শিক্ষার্থী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাইনুল ইসলাম জানান, আরাফাত সানি নামে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৩০   ১৩ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পীরগঞ্জে উজ্জীবক সভা
পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ



আর্কাইভ