ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় চাল ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

কয়রায় চাল ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


 কয়রায় চাল ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

খুলনা: কয়রা উপজেলায় ২৭ বছর ধরে ভোগদখলে থাকা দুই বিঘা জমি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন কয়রা বাজারের চাল ব্যবসায়ী মো. রেজাউল করিম। এ সময় জমিতে থাকা গাছগাছালি নষ্ট ও সীমানা বেড়া ভেঙে ফেলার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় তিনি কয়রা থানায় অভিযোগ দিয়েছেন।

রেজাউল করিম উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, কয়রা মৌজার এসএ ১২৫ নম্বর খতিয়ানের ১৬৭৪ নম্বর দাগে ০.৬৬ একর জমি ১৯৯৯ সালে তিনি কিনেছেন। জমি কেনার পর থেকে নিয়মিত সরকারি খাজনা পরিশোধ ও নামজারি সম্পন্ন করে সীমানা বেড়া দিয়ে ঘিরে সেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি ও ফসল উৎপাদন করে ভোগদখল করে আসছেন।

রেজাউল করিমের অভিযোগ, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মদিনাবাদ গ্রামের মোশারফ হোসেন ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে তাঁর ওই জমিতে যান। তাঁরা জমিটি দখলের চেষ্টা করেন। এ সময় জমিতে থাকা গাছগাছালি নষ্ট এবং সীমানা বেড়া ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

রেজাউল করিম বলেন, তাঁরা জমিতে প্রবেশ করে সীমানা বেড়া ভাঙতে শুরু করলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে খুন ও জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জমিটি তাঁর দখলে রয়েছে। জমি নিয়ে বিরোধ থাকলে আইনগতভাবে সমাধান করা সম্ভব। কিন্তু লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি দেখানোয় তিনি আতঙ্কিত। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিজের সম্পত্তি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:১৯   ১৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা
ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
কয়রায় সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধন



আর্কাইভ