![]()
পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতা কেবল কোনো একদিনের কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং বাসাবাড়ির চারপাশে পানি জমতে না দিই, তবে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশকে ডেঙ্গুমুক্ত করতে।
কাউখালী উপজেলা পরিষদের সভা কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া ও সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কনফারেন্সের মাধ্যমে মূল কর্মসূচি উদ্বোধনের পর উপস্থিত কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ একযোগে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য আহ্বান জানানো হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩৩:০০ ১২ বার পঠিত | ● কাউখালী ● ডেঙ্গু ● প্রতিরোধ