ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


 বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

পটুয়াখালী: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামের একটি মৎস্য ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের বুক থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা পদ্মা’ গত বৃহস্পতিবার রাতে তাঁদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনে।
পটুয়াখালীর পায়রা বন্দর থেকে গত ৮ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে ১২ জন জেলেকে নিয়ে এটি উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত চলায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এমন বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্র পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা পদ্মা’ অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার নিবিড় অনুসন্ধানের পর রাডারের সহায়তায় ভাসমান ট্রলারটি সফলভাবে শনাক্ত করা সম্ভব হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ‘এফবি নাঈম’ নামের ট্রলারটি উদ্ধার করার পর নৌবাহিনীর সদস্যরা ক্ষুধার্ত জেলেদের বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করেন। এ সময় মাছ ধরার সময় আহত এক জেলেকে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টো করে সুন্দরবন সংলগ্ন দুবলার চরে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থিত কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে ট্রলার ও উদ্ধারকৃত ১২ জেলেকে নিরাপদ জিম্মায় হস্তান্তর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:০০   ৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ