ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১ ,আহত ২

পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১ ,আহত ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালী: বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মো. শাকিল (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামে আরও দুইজন। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা পেট্রোল পাম্পের সাম‌নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, অভিমানে শাকিল বিষপান করেন। তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে গলা‌চিপা থে‌কে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে পায়রা পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিলসহ তিনজন আহত হন। পরে গুরুতর আহত শাকিলকে পটুয়াখালী ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা ক‌রেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শাকিলের মরদেহ ময়নাতদন্তের ‌জন‌্য পটুয়াখালী ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।###

বাংলাদেশ সময়: ২২:১৩:১৪   ৯৫ বার পঠিত  | ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ