![]()
পটুয়াখালী: বাউফল উপজেলার ঐতিহ্যবাহী নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও ডা.ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম গাজী, প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ইউনুছ মৃধা ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও নওমালা মাধ্যমিক বিদ্যালয় সদস্য মোঃ নাসির উদ্দীন ,নওমালা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ জালাল মৃধা, সহসভাপতি মোঃ শাহিন মৃধা,নওমালা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক নওমালা ইউনিয়ন যুবদলের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ আলী সেন্টু. সহকারি অধ্যাপক আহিদুর রহমান,কোষাধ্যক্ষ শাহিন হাওলাদার, মোঃ মনির তালুকদার ।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষক- কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য মোঃ নাসির উদ্দীন, শিক্ষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম,নাসির উদ্দীন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রাসেল হোসেন ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১০:২১ ১৪ বার পঠিত | ● কমিটির ● পরিচিতি ● বাউফল ● ম্যানেজিং ● সভা