![]()
ভোলা: লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ বাপ্পি লালমোহন উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় সাঁতার ইভেন্টে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করে মোহাম্মদ বাপ্পি। তার এ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও মাদ্রাসার সংশ্লিষ্টরা আনন্দিত ও গর্বিত।
মোহাম্মদ বাপ্পির এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার জন্যও গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাদ্রাসার পক্ষ থেকে মোহাম্মদ বাপ্পির উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য কামনা করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৮ ৬ বার পঠিত | ● ক্রীড়া ● গ্রীষ্মকালীন ● লালমোহন