![]()
ফরিদপুর: আলফাডাঙ্গায় পিতা-মাতাকে অস্ত্রের মুখে জিম্মি করে সুপ্রিম কোর্টের আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকারির ঘটনা ঘটেছে। ডাকাতেরা এসময় ১০ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
রোববার রাতের শেষ ভাগে আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর গ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের দল তার পিতাকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় সোমবার দুপুরে আহত গৃহকর্তা ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী মোহাম্মদ আলী (৬৩) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অযিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে গৃহকর্তা মোহম্মদ আলী ও তার স্ত্রী রাতের খাবার শেষ করে নিজ কক্ষে ১১ টার দিকে ঘুমিয়ে যায়। রাত ২ টার পর মুখোশধারী ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাত দল ঘরের পূর্ব পাশের বেলকনির দরজার গ্রিল কেটে দরজা ভেঙে ভিতরে প্রবেষ করে।
পরে তারা দেশীয় অস্ত্রের মুখে ঘুমন্ত দম্পত্তিকে জিম্মি করে ফেলে। এসময় বাঁধা দিলে গৃহকর্তা মোহাম্মদ আলীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে ডাকাতের দল ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে আনুমানির ১০ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে কেবল আইনজীবীর পিতা ও মাতাই অবস্থান করছিলেন। আহত মোহাম্মদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরোয়ার জানান, ঘটনার খবর পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২২:৩২ ৫ বার পঠিত | ● অস্ত্রের মুখে ● আলফাডাঙ্গা ● জিম্মি ● ডাকাতি