ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে:রফিকুল ইসলাম জামাল এমপি . রফিকুল ইসলাম জামাল এমপি। হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের

মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের

খুলনা: কেউ হারিয়েছেন ঘরের ছাদ, কেউ অর্থের অভাবে থমকে গেছে পড়াশোনা, আবার কেউ অসুস্থ হয়ে পড়েছেন চিকিৎসার খরচ জোগাতে না পেরে। কারও প্রয়োজন নিরাপদ পানির ব্যবস্থা, কারও প্রয়োজন একটি স্বাস্থ্যসম্মত টয়লেট। এমন নানা সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কয়রা।

প্রতিষ্ঠার লগ্ন থেকেই সংগঠনটি কয়রা উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় কাজ করে আসছে। কখনো অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে, কখনো শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে বৃত্তি দিয়েছে। অসুস্থ ও অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি খাদ্যসংকটে থাকা মানুষের হাতে তুলে দিয়েছে খাবারের প্যাকেট ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

শুধু ব্যক্তিগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নেই সংগঠনটির কার্যক্রম। এলাকাবাসীর কল্যাণ ও দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে বিভিন্ন সামাজিক অবকাঠামো তৈরিতেও ভূমিকা রাখছে সংগঠনটি। স্থানীয় মানুষের ইবাদত-বন্দেগির সুবিধার্থে সংগঠনের উদ্যোগে মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার মানুষের চলাচলে সমস্যা দূর করতে খালের দুই পাশে একাধিক সাকু (ছোট সেতু) নির্মাণ করে দিয়েছে সংগঠনটি।

উপকূলীয় কয়রায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের সংকট দীর্ঘদিনের। সেই বাস্তবতায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন করে দিয়েছে। পাশাপাশি অসংখ্য অসহায় ও দরিদ্র পরিবারের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দিয়েছে। এসব উদ্যোগের ফলে বিশুদ্ধ পানির সুবিধা পাওয়ার পাশাপাশি অনেক পরিবার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতায় এসেছে।

সংগঠনটির এমন কার্যক্রমে উপকৃত হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। বিপদের সময়ে পাশে কাউকে পাওয়ার অনুভূতি তাদের মধ্যে তৈরি করছে স্বস্তি ও আস্থা। স্থানীয় মানুষের কাছেও সংগঠনটির মানবিক কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে মসজিদে আবু বক্কর (রা.) হাফিজিয়া মাদ্রাসার ১০ জন এতিম ও অসহায় হাফেজের মাঝে ১০ সেট পোশাক উপহার দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যরা হাফেজদের হাতে এসব পোশাক তুলে দেন। এ সময় সংগঠনের সেক্রেটারি মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মো. আবদুল মান্নান, মো. ইব্রাহিম খলিল, মো. ওয়ায়েস কুরুনী, আল আমিন, গোলাম রসুল, মো. ইয়াসিনসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি আবুল বাশার সুমন বলেন, “এই সংগঠন এলাকার মানুষের জন্য। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী তাদের সমস্যার সমাধানে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে, কারও মাথা গোঁজার ঠাঁই করে দিতে পারলে কিংবা একজন শিক্ষার্থীর পড়াশোনায় সহযোগিতা করতে পারলে আমাদের ভালো লাগে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা আন্তরিকতার সঙ্গে প্রতিটি কাজে সহযোগিতা করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “শুধু ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নয়, এলাকার মানুষের সম্মিলিত সুবিধার বিষয়টিও আমরা গুরুত্ব দিই। মানুষের ইবাদতের জন্য মসজিদ নির্মাণ, চলাচলের জন্য সাকু তৈরি, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা—এসব কাজও আমরা মানুষের প্রয়োজন বিবেচনায় করেছি। মানুষের সেবা করার এই পথ আমরা অব্যাহত রাখতে চাই।” তিনি বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘মানবতার সেবাই আমাদের লক্ষ্য, অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের পবিত্র দায়িত্ব।’ সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রমের অর্থের উৎস মূলত সদস্যদের দেওয়া অনুদান।

সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মনে করে, একটি ছোট সহযোগিতাও কখনো কখনো একজন অসহায় মানুষের জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে। একটি ঘর, একটি টিউবওয়েল, একটি নিরাপদ টয়লেট কিংবা চলাচলের জন্য একটি সাকু—এসব উদ্যোগ একটি পরিবারের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:১৭   ৩ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের
পরীক্ষাকেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ
দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা
ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা



আর্কাইভ