ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে:রফিকুল ইসলাম জামাল এমপি . রফিকুল ইসলাম জামাল এমপি।

দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে:রফিকুল ইসলাম জামাল এমপি . রফিকুল ইসলাম জামাল এমপি।


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


দক্ষিণাঞ্চলের উন্নয়ণে সরকার কাজ করছে:রফিকুল ইসলাম জামাল এমপি
ঝালকাঠি-১: (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেছেন, ব্যবসা বানিজ্য শিল্পকারখানা ও যোগাযোগ ক্ষেত্রে দক্ষিণাঞ্চল অনেক পিছিয়ে আছে, তাই বর্তমান বিএনপি সরকার এ অঞ্চলের উন্নয়ণে কাজ করছে।

তিনি আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্ধোধন শেষে ইউনিয়ন বিএনপির আয়োজনে জিরোপয়েন্টে এক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জাকির হোসেন গোলদার।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।

বিগত ফ্যাসিষ্ট সরকারের সমালোচনা করে প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে বিদুৎ ব্যবস্থা ভালো না। এরজন্য দায়ী বিগত সরকার। তারা রেন্টাল বিদ্যুতের টাকা পরিশোধ না করে বিদেশে পাচার করছে। আর বর্তমান সরকার কৃষি ঋণ মওকুফ, খাল খনন কর্মসুচী, ফ্যামিলি ও কৃষক স্মাট কার্ডসহ বিভিন্ন উন্নয়ণমূলক কাজ করছে। সভায় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:১৬   ৭ বার পঠিত  |