ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি

ঝালকাঠি-১: (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেছেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না, তিনি ছিলেন দ্রোহের, সাম্যের এবং প্রেমেরসহ বিচিত্র চরিত্রের কবি। কাজী নজরুল ইসলামের আদর্শ ধারণ করলে, দেশ সূখ শান্তি ও সমৃদ্ধ হবে। নজরুলের সেই বাংলাদেশ চাইলে, দেশকে মাদক মুক্ত করতে হবে।

তিনি আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে নজরুল বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিবডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার, থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন গোলদার, কাঠালিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন খান, কলেজের সহকারী অধ্যাপক মো. ইউসুফ আলী খান ও শিক্ষার্থী মাছুমা আক্তার পলি প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, শুনেছি রাজনৈতিক দলের নেতারা নির্বাচনী কাজে এ কলেজ মাঠ ব্যবহার করে কিন্তু কলেজের উন্নয়ণে কোন উন্নয়ণ করেনি। আমি সে কাজ করবো না। আমি ঐতিহ্যবাহী আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের উন্নয়ণে কাজ করবো। বর্তমানে এ কলেজের ভবনের টেন্ডার হয়েছে, বাউন্ডারি ওয়ালের কাজের আজ উদ্ধোধন করা হয়েছে। দ্রুত এসব কাজ শুরু হবে। সভায় কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে কলেজ ক্যাম্পাসে ফলের চারা রোপন করেন প্রধান অতিথি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৫   ৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব
লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা
আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি



আর্কাইভ