![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভার বিভিন্ন মার্কেটে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার সদরের বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল জানান, মিত্রপ্লাজার ২৬টি, আবদুল কাদির সুপার মার্কেটের ২৩টি এবং হাবিব সুপার মার্কেটের ৪০টি দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এসময় প্রতিটি দোকানকে ৫০০ টাকা করে জরিমানাসহ ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার জন্য দুই দিনের সময় বেধে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। এ সময় আড়াইহাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, লাইসেন্স পরিদর্শক মো. সুমন মিয়া, কর আদায়কারী মো. হানিফ শিকদার, সহকারী কর নির্ধারক মো. ওমর ফারুকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাদককারবারির ৩ মাসের কারাদণ্ড আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কাউছার মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে সোমবার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত কাউছার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার ইমরানের ছেলে।
এন, আর
বাংলাদেশ সময়: ২৩:১৪:২৫ ৫ বার পঠিত | ● আড়াইহাজার ● জরিমানা ● দোকানি