![]()
খুলনা:সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত শুভঙ্কর মন্ডল শুভর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নাজমুল হুদা।
মঙ্গলবার সকালে মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের বাড়িতে যান তিনি। সেখানে নিহত শুভঙ্কর শুভর বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
নিহত শুভঙ্কর মন্ডল শুভ (২৮) ছিলেন সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের একমাত্র ছেলে। তিনি মোংলা-রামপাল এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলার বংশীপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
শুভঙ্করের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা ও পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছেন।
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি নেতা নাজমুল হোসেন বলেন, “শুভঙ্করের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।” তার পরিবারের এই কঠিন সময়ে তিনি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শোকাহত পরিবারের পাশে থাকবেন বলেও জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শুভঙ্করের স্বজনরা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:১৮:০১ ৭ বার পঠিত | ● কয়রা ● নাজমুল ● নেতা ● বিএনপি