ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করার আহ্বান হবিগঞ্জে ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি নেছারাবাদে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু আলফাডাঙ্গা প্রেসক্লাবে উদ্বোধন হলো নতুন লাইব্রেরি উদ্বোধন শুভঙ্করের শোকাহত পরিবারের পাশে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির কাউখালীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান নেই, নাগরিক সেবা স্থবির ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসংকটে মদিনাবাদ মাদ্রাসার পাঠদান বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম

অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম

পটুয়াখালী: বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে তার বাড়িতে ছুটে যান পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি রমিজ হাওলাদারের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরও খোঁজখবর নেন।

সাবেক এমপি সহিদুল আলম তালুকদার অসুস্থ রমিজ হাওলাদারের চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন। তার এমন সৌজন্য ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ তালুকদার, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে কতিপয় সন্ত্রাসী যুবদল নেতা রমিজ হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১১:২৭   ১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নেছারাবাদে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রীর মৃত্যু
অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম
কাউখালীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান নেই, নাগরিক সেবা স্থবির
দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা বারেক আটক
পটুয়াখালীতে ফিলিং স্টেশনের ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজার পলাতক



আর্কাইভ