ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির কাউখালীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান নেই, নাগরিক সেবা স্থবির ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসংকটে মদিনাবাদ মাদ্রাসার পাঠদান বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা বারেক আটক পটুয়াখালীতে ফিলিং স্টেশনের ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজার পলাতক গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির

পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে বাংলাদেশে যাঁরা সরকারের নেতৃত্বে ছিলেন, তাঁদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে বঞ্চনা, হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার ও দমন-পীড়ন বেড়েছে। মানুষের সম্মান, সম্পদ ও জীবনের ওপর অহরহ আঘাত ঘটছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘তোমরা যদি এখন থেকে মেধা, মনন, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে পারো, যদি মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের মাধ্যমে আগামীর সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি। তোমাদের মেধা বিকাশে রাষ্ট্রকে এবং আমরা যাঁরা রাজনীতি করি, তাঁদের দায়িত্ব নিতে হবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, দেশ ও রাষ্ট্রকে শিক্ষার্থীদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, বর্তমান সমাজে যে চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার প্রতিযোগিতা চলছে, এর অবসান ঘটাতে হবে। এ জন্য শিক্ষার্থীদের তৈরি হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুর রহমান মূসা, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০১   ৩ বার পঠিত  |







জাতীয় থেকে আরও...


পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
সংসদে প্রধানমন্ত্রী বিগত সরকারের দুর্নীতির তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক



আর্কাইভ