ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান • সাত মাসেই সরকার দিশেহারা, বিএনপির অপরিপক্ব নেতৃত্বকে দুষলেন গোলাম পরওয়ার • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর • হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২ • সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন • ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার • প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ওএসডি • দাফন সম্পন্ন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেনের • পাবনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর • বাউফলে গাছের ডালে প্রাণ গেল পৌর বিএনপি সদস্য মোসলেমের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান

স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬


স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের বিএনপি নেতাদের কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়ে তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে, এমন প্রার্থী বাছাই করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা, অপরাধে না জড়ানো এবং সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম: মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নগরের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তারেক রহমান। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নাজিমুর রহমান। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা-কর্মী অংশ নেন।

সভায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এমন প্রার্থী বেছে নিতে হবে, যিনি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং নির্বাচনে জয়ী হতে পারবেন।

সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি জনসমর্থন ও জয়ের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে প্রার্থী নির্ধারণের আগে নেতাদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন তিনি। নির্বাচন সামনে রেখে জনসমর্থন ধরে রাখা এবং গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাই বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে দলীয় অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে প্রার্থী নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় নেতা-কর্মীদের দায়িত্বশীল হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলেছেন তিনি। তারেক রহমানের ভাষ্য, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ শতাংশ অপরাধ কমে যাবে। নেতা-কর্মীদেরও কোনো অপরাধে জড়ানো যাবে না। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে নগরের রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেএম সেন হল ও র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে নেতা-কর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। রাতে চট্টগ্রাম ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

এন/এস

বাংলাদেশ সময়: ২০:৫৫:২৯   ১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান
● রাজশাহীর জনসভায় তারেক রহমানের দাবি, শ্রমিক অসন্তোষে অর্থ দিচ্ছে পলাতক স্বৈরাচার
● হাসিনার পথেই হাঁটেন জামায়াত নেতারা, অভিযোগ রিজভীর
● তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
● এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের



আর্কাইভ