ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার

নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, আড়াইহাজারে ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নেশার টাকা না পেয়ে বাবার শয়নকক্ষে আগুন দেওয়ার অভিযোগে আইবুর রহমান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নেশার টাকা না পেয়ে আইবুর তাঁর বাবা আব্দুল আউয়ালের শয়নকক্ষে আগুন দেন। এ সময় তাঁর বাবা ঘরে ছিলেন না। ফজরের নামাজের প্রস্তুতি নিতে তিনি ঘর থেকে বের হয়ে ওজু করছিলেন। পরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে তিনি চিৎকার করে লোকজনকে ডাকেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। এ ঘটনায় ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আউয়ালের ছেলে আইবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আব্দুল আউয়াল জানান, তাঁর ছেলে খারাপ বন্ধুদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েছেন। নেশার টাকার জন্য তিনি ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা টাকা গোপনে নিয়ে যেতেন। এ কারণে এখন আর ঘরে টাকা রাখেন না তিনি। ফলে গত সোমবার নেশার টাকার জন্য আইবুর তাঁকে খুব চাপ দেন। এমনকি টাকা না দিলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেন। এরপরও টাকা না দেওয়ায় তিনি বাবার কক্ষে আগুন দেন বলে অভিযোগ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর মাদকাসক্ত। নেশার জন্য টাকা না পেয়ে তিনি তাঁর বাবা আব্দুল আউয়ালের কক্ষে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৬:০০:২৪   ১৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ
● নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩
● নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার
● সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার



আর্কাইভ