ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম

অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


অসুস্থ যুবদল নেতা রমিজের খোঁজ নিলেন সাবেক এমপি সহিদুল আলম

পটুয়াখালী: বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে তার বাড়িতে ছুটে যান পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি রমিজ হাওলাদারের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদেরও খোঁজখবর নেন।

সাবেক এমপি সহিদুল আলম তালুকদার অসুস্থ রমিজ হাওলাদারের চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন। তার এমন সৌজন্য ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ তালুকদার, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে কতিপয় সন্ত্রাসী যুবদল নেতা রমিজ হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১১:২৭   ৫ বার পঠিত  |