![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া সদরের বন্দর মসজিদ রোডের খান ড্রাগ হাউসে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
চোরেরা প্রতিষ্ঠানটি থেকে নগদ টাকা ও কিছু মূল্যবান ওষুধ চুরি করে নিয়ে যায়। খান ড্রাগ হাউসের মালিক রফিকুল ইসলাম সোহাগ জানান, শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্সের তালা ভেঙে নগদ টাকা ও কিছু মূল্যবান ওষুধ নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫৯:১৮ ২ বার পঠিত | ● কাঁঠালিয়া ● চুরি