ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বলগেটে ড্রেজার স্থাপন করে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে শরীফ, সেলিম, শামীম ও লিমনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া, বলগেটে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বালু ব্যবসা শুরু করার উদ্যোগ গ্রহণের দায়ে মঞ্জুর নামের অপর এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাঁচজনকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক মো. রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। তিনি প্রসিকিউশন দাখিল করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, “জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৩   ৪ বার পঠিত  |