![]()
খুলনা: পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান (বাপ্পী)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ (এমবিবিএস), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এস. এম. ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্রীদের অধ্যবসায়ী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নবীনবরণ ও ক্লাস উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫০:৪২ ৭ বার পঠিত | ● ছাত্রী ● নবীন ● পাইকগাছা ● বরণ