ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কুয়াকাটাসহ কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীন ছাত্রীদের বরণ কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ কাউখালীতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ বিভিন্ন হোটেলে আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন তালুকদার আর নেই সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল

গাজীপুর: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এমপি।

সমাবেশ শেষে এমপি ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহীম প্রধানসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩৫   ১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল
সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর
ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত
কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার
মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি



আর্কাইভ