ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পটুয়াখালী জেলায় প্রথম হয়েছেন দশমিনা উপজেলার মো. আরিফ হোসেন সিকদার।
বুধবার, ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যে বাংলাদেশ কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করে। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বিকেলে দশমিনা থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আরিফ হোসেন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর বিকেলে পটুয়াখালী জেলার শহীদ মিনারসংলগ্ন মাঠে জেলা পর্যায়ের খেলার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত কাবাডি খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে দশমিনা উপজেলার আরিফ হোসেন সিকদার প্রথম হন। তিনি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।
মোহাম্মাদ সাজেদুল ইসলাম সজল জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে তরুণ-তরুণীদের অংশগ্রহণে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দশমিনা উপজেলার আরিফ হোসেন সিকদার প্রথম হন। তাকে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য জেলা থেকে পাঠানো হবে। জাতীয় পর্যায়ে সফল হলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্রীড়াবিষয়ক সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দশমিনা উপজেলার সেরা খেলোয়াড় আরিফ হোসেনকে অভিনন্দন। বিভাগীয় পর্যায়ের খেলায় দশমিনা থানা পুলিশ তার পাশে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, জেলায় প্রথম হওয়া খেলোয়াড় আরিফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণের জন্য তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোরকান মিয়া প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:১৫:৫১ ৩ বার পঠিত | ● কাবাডি ● জেলা পর্যায় ● দশমনিয়া ● সেরা