ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীন ছাত্রীদের বরণ কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ, শহরের সড়কে মিছিল জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ কাউখালীতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ বিভিন্ন হোটেলে আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন তালুকদার আর নেই সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ

পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬


পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ

পটুয়াখালী: ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের সার্কিটের তার চুরি হয়েছে। এতে ইউনিটের তৃতীয় তলার একটি অংশে সকাল থেকে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর সকালে ইউনিটের সামনের বিদ্যুৎ সংযোগের সার্কিট খুলে তামা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই অংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে গণপূর্ত বিভাগ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, হাসপাতালে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাকর্মী না থাকায় তারা উদ্বিগ্ন। পর্যাপ্ত আনসার সদস্য না থাকায় মাঝেমধ্যে হাসপাতালের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। সকালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরির বিষয়টি জানার পর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। তারা মেরামতের কাজ করছে।

সকাল থেকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের কথা জানান রোগী ও স্বজনরা। কমলাপুর থেকে হাসপাতালে আসা আসমা বেগম বলেন, রোগী নিয়ে হাসপাতালে এসে সকাল থেকেই বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। এতে বিশেষ করে রোগীদের অনেক কষ্ট হচ্ছে।

লোহালিয়ার বাসিন্দা আমির হোসেন সিকদার বলেন, হাসপাতালে প্রায়ই রোগী ও স্বজনদের মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া যায়। এবার বিদ্যুৎ সংযোগের সার্কিটের তামাও চুরি হয়েছে। এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০০   ৭ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


জেলা পর্যায়ে কাবাডিতে সেরা দশমিনার আরিফ হোসেন সিকদার
পটুয়াখালী হাসপাতালে বিদ্যুৎ সার্কিটের তামা চুরি, সংযোগ বন্ধ
কাউখালীতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ বিভিন্ন হোটেলে
আমতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন তালুকদার আর নেই
নারী অধিকার ও সচেতনতা বাড়াতে কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা



আর্কাইভ