ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালী: দুমকিতে গাঁজা সেবনের সময় মোঃ হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার, ২৭ সেপ্টেম্বর সকালে এসআই (নিঃ) মোঃ সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের রাস্তার মাথায় পাকা রাস্তার ওপর স্থানীয় জনসাধারণের সহায়তায় মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করেন।

আটক ব্যক্তি মোঃ হাবিব হাওলাদার (২৫), পিতা- দেলোয়ার হাওলাদার, সাং- দক্ষিণ মুরাদিয়া, ৩ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন- মুরাদিয়া, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী।

এ সময় তার কাছ থেকে ১০ (দশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) সেবনের জন্য নিজের কাছে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় অপরাধ করায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনের) দিনের সশ্রম কারাদণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করার পরে আদালত তাকে শাস্তি প্রদান করেছে।”

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০৪:৩৯   ৫ বার পঠিত  | ●   ●   ●