ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুরিগ্রাম: উলিপুরে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ বিএনপি নেতা মো. আফজাল হোসেনকে (৪২) গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল। উলিপুর থানাধীন ১১ নম্বর হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার উলিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি দল।
হাতিয়া বিএনপির আহ্বায়ক মো. ফারুক আহাম্মেদ বাতেন বলেন, আফজাল হোসেনকে এ অপরাধের জন্য বহিষ্কার করা হচ্ছে।
গ্রেফতারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:০৯:০৭ ৪ বার পঠিত | ● আটক ● উলিপুর ● নেতা ● বিএনপি ● মাদক