ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের

কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের

গাজীপুর:কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সিরাজুল ইসলাম। নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গতকাল সোমবার বাদ জোহর বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানায়।

জানাজার পর কালীগঞ্জ পৌরসভার মঞ্জিলখলায় তাঁকে দাফন করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৩:১৮   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●