ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

কুষ্টিয়া: জেলার ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এ পরিদর্শন করেন।

পরিদর্শন উপলক্ষে ক্যাম্পে পৌঁছালে অফিসার ও ফোর্সের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সালামি (গার্ড অব অনার) দেওয়া হয়। সালামি গ্রহণের পর তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ফয়সাল মাহমুদ ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ ছাড়া, দায়িত্বরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি ক্যাম্পের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা এবং পুলিশ সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও আন্তরিকভাবে আইনি সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

বার্ষিক পরিদর্শনকালে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এবং কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৬:২৭   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা
● ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
● কয়রার প্রত্যন্ত মানুষের চিকিৎসায় ভরসা হয়ে উঠেছে ভাসমান হাসপাতাল
● পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা
● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা



আর্কাইভ