ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » সুন্দরগঞ্জে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া

সুন্দরগঞ্জে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া


মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


 সুন্দরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানের মহড়া অনুষ্ঠিত

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রতিরোধ, প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।

২৮ অক্টোবর (সোমবার) স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজেস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রতিরোধ ও দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে সমাধানের বিভিন্ন দিক অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। মহড়ায় একটি সাজানো-গোছানো গ্রামের মানুষের বসবাসের চিত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তী করণীয় বিষয়গুলো জীবন্ত ও মনোমুগ্ধকরভাবে তুলে ধরা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি। এ সময় এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুল আলম (পিআর অ্যান্ড এন) ও খন্দকার জাহিদ সারওয়ার (ডেপুটি ডিরেক্টর) উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম (ডিআরআরও), মো. আতাউর রহমান (জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার), মো. মশিয়ার রহমান (পিআইও, সুন্দরগঞ্জ), মো. বেলাল হোসেন (একাডেমিক সুপার, সুন্দরগঞ্জ) এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

মহড়ায় সভাপতিত্ব করেন বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব। আলোচকরা দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রস্তুতি এবং সাড়া প্রদান প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৬:১৭   ১০ বার পঠিত  | ●   ●   ●