ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার

রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার

রাজশাহী: মুদি দোকানি আবদুল বারীকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্রকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে আইডি বাগানপাড়া থেকে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে শনিবার সন্ধ্যায় বাকির মোড় এলাকায় বারীর মুদিদোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙতি নেই জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়ির সামনে আসে।

হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা ছুড়ে দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বারীসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। তখন হামলাকারীরা বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা চলে গেলে স্বজনেরা বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫০   ৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান
● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক



আর্কাইভ