ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উত্তর বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

মিছিলে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, মুখলেছুজ্জামান মুকুল, ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াসিন আলী, যুবদল নেতা আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়াদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রকি সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

তিনি বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা বিএনপি ও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবে না।”

তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তার স্বার্থে সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৪   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●