ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

গাজীপুর:“গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—কবিতার এই পঙ্‌ক্তি সামনে রেখে কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে নাগরী সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।

প্রধান অতিথি ফজলুল হক মিলন বলেন, কবি নজরুল ইসলাম ছিলেন মানবিক, প্রেমের ও বিদ্রোহী কবি। কোনো মানুষ দুঃখ-কষ্ট ছাড়া সাফল্য লাভ করতে পারেনি। নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। অনেক অভাব ও কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করেছেন। লেখনীর মাধ্যমে তিনি মানবিকতার প্রকাশ ঘটিয়েছেন। শত অন্যায়ের বিরুদ্ধে কবিতার ভাষায় প্রতিবাদ করে তিনি বাঙালিদের ঐক্যবদ্ধ রেখেছিলেন। তাঁর আদর্শ নিয়ে চললে আমরা কখনো পথভ্রষ্ট হব না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য দেন সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল পেরেরা সিএসসি। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুন মনি।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা ‘চল চল চল’ রণসংগীত, ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া বেণু-কুঞ্জ ছায়ায়, এসো তাল-তমাল বনে’ নজরুলসংগীত, ‘দুর্গম গিরিকান্তার’ দলীয় কবিতা আবৃত্তি, কবি কাজী নজরুল ইসলামের পুত্র বিয়োগ (বুলবুল) সম্পর্কিত একক অভিনয় এবং ‘আমি যার নূপুরের ছন্দ’ দলীয় সংগীত পরিবেশন করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৪   ১২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
● সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ঘিরে লালমোহনে নিন্দা ও প্রতিবাদ
● বাড়ি ফেরার পর সালথায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
● দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা
● অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা



আর্কাইভ