ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকায় বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ শিকারে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে নিখোঁজ হন।

পাশের অন্য ট্রলারের জেলেরা তাঁকে পানিতে পড়তে দেখে উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল মন্নান হঠাৎ নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, “বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।”

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ পরিচালনা করা হবে।

রাত ৯টা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩০:০৫   ১২ বার পঠিত  | ●   ●   ●