ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি

রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি


রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি

রংপুর: কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভধারণের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে রংপুর সদর উপজেলার চারটি বিদ্যালয়কে নিয়ে ‘জননী প্রকল্প’-এর স্কুল ডিবেট ক্যাম্পেইনের উপজেলা পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi Project)’ কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে। KOICA-এর অর্থায়নে RDRS Bangladesh প্রকল্পটি বাস্তবায়ন করছে; কারিগরি সহায়তায় রয়েছে Save the Children। স্কুল বিতর্ক ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।

প্রতিযোগিতায় অংশ নেয় কবি নজরুল একাডেমি, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, চন্দনপাঠ উচ্চ বিদ্যালয় এবং কবি দিলরুবা শাহাদাত হোসেন সেন্টারহাট উচ্চ বিদ্যালয়। চারটি বিদ্যালয়ের মধ্যে কবি নজরুল একাডেমি ও চন্দনপাঠ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। উপজেলা ফাইনালে চ্যাম্পিয়ন হয় কবি নজরুল একাডেমি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. মিলন মিয়া এবং রংপুর নারী ফুটবল দলের কোচ। মডারেটর ছিলেন কারমাইকেল কলেজের অধ্যাপক মো. শাহ আলম। বিচারক ছিলেন মো. ওমর ফারুক, খায়রুল ইসলাম পলাশ ও মোছা. নাসরীন সুলতানা দীপ্তি। সুবর্ণরেখা, রংপুরের কো-অর্ডিনেটর নিরব সরকার সাম্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কিশোর-কিশোরী ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কিশোরী গর্ভধারণের ঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো। পাশাপাশি বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বাড়ানো এবং সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।

ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী, স্থানীয় পর্যায়ের প্রতিটি বিতর্কে অংশ নেওয়া বিদ্যালয়গুলোর মধ্য থেকে সেরা দলগুলো পরবর্তী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি উপজেলা থেকে স্থানীয় পর্যায়ের সেরা চারটি বিদ্যালয় উপজেলা পর্যায়ে উন্নীত হবে। এরপর বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

বিতর্কে ছেলে ও মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি আয়োজনকে শুধু বিদ্যালয়ভিত্তিক প্রতিযোগিতা হিসেবে নয়, বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসির প্ল্যাটফর্ম হিসেবেও পরিচালনা করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৫:৪২   ১০ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি
● সুন্দরগঞ্জে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সাড়া প্রদান মহড়া
● উলিপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার, আটক
● তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার
● উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ



আর্কাইভ