![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধের জেরে শারীরিক প্রতিবন্ধী তামিম খানকে (১৪) মারধরের অভিযোগ উঠেছে একই বাড়ির এমাদুল হক দর্জির বিরুদ্ধে। তামিম প্রবাসী আলতাফ খানের ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় তামিমের মা খাদিজা বেগম বাদী হয়ে এমাদুল হক দর্জিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছোনাউটা গ্রামের এমাদুল হক দর্জির সঙ্গে তামিমের পরিবারের বিরোধ চলছিল। বুধবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমাদুল তামিমকে মারধর করেন। এতে তামিম রক্তাক্ত জখম হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে এমাদুল হক জানান, তামিম তার মাকে থাপ্পড় মেরেছিল। এ কারণে তিনি তামিমকে চড়-থাপ্পড় দেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:০১:৩৫ ১২ বার পঠিত | ● কাঁঠালিয়ায ● কিশোর ● মারধর