ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ

কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় কিশোরকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধের জেরে শারীরিক প্রতিবন্ধী তামিম খানকে (১৪) মারধরের অভিযোগ উঠেছে একই বাড়ির এমাদুল হক দর্জির বিরুদ্ধে। তামিম প্রবাসী আলতাফ খানের ছেলে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় তামিমের মা খাদিজা বেগম বাদী হয়ে এমাদুল হক দর্জিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ছোনাউটা গ্রামের এমাদুল হক দর্জির সঙ্গে তামিমের পরিবারের বিরোধ চলছিল। বুধবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এমাদুল তামিমকে মারধর করেন। এতে তামিম রক্তাক্ত জখম হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে এমাদুল হক জানান, তামিম তার মাকে থাপ্পড় মেরেছিল। এ কারণে তিনি তামিমকে চড়-থাপ্পড় দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০১:৩৫   ৯৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ