ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল

সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল

ফরিদপুর: সালথায় মুরাটিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মুরাটিয়া বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। বিলের বিভিন্ন স্থান থেকে ৫০টি জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। অভিযান শেষে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে, যাতে কেউ এসব জাল ব্যবহারে জড়িত না হন। মাছের পোনা রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১১:৩৯   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●