ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ২,২১৮ কৃষক পেলেন কৃষি কার্ড, উদ্বোধন প্রধানমন্ত্রীর

লালমোহনে ২,২১৮ কৃষক পেলেন কৃষি কার্ড, উদ্বোধন প্রধানমন্ত্রীর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


লালমোহনে ২,২১৮ কৃষক পেলেন কৃষি কার্ড, উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভোলা: করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে লালমোহন উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে কৃষক কার্ডের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষিব্যবস্থা চালু এবং কৃষকদের আর্থসামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগে কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২,২১৮ জন কৃষককে কৃষি কার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষক এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০৮:২৪   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
● বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয়
● লালমোহনে ২,২১৮ কৃষক পেলেন কৃষি কার্ড, উদ্বোধন প্রধানমন্ত্রীর
● নির্যাতনের অভিযোগে কলাপাড়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
● কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ



আর্কাইভ