ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ

ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ

ময়মনসিংহ: ফুলপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিলাতি মদসহ পারুল বেগমকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি ইয়াবা সোহেলের মা ও খায়ের মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বওলার কোকাইল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের এএসপি কানিজ ফাতেমা।

অভিযানের সময় অপর এক আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫২:০১   ১০ বার পঠিত  | ●   ●   ●