ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি • ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী • লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা • ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ • তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয় • বিয়ের অনুষ্ঠানের দিন দুই ক্লাসের পরই বন্ধ নাজিরপুরের বিদ্যালয় • সালথায় নজরুলের সৃষ্টিকর্ম ঘিরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা • শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী • কালীগঞ্জে দেড় হাজারের বেশি কৃষক পেলেন কার্ড ও কৃষি উপকরণ সহায়তা • সালথার মুরাটিয়া বিলে অভিযান, জব্দ ৫০টি নিষিদ্ধ জাল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়

তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়


রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়

রংপুর:বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে জননী প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা চারটি বিদ্যালয় এতে অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো বরাতী উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়, চাঁন্দেরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ইকরচালী উচ্চ বিদ্যালয়।

চাঁন্দেরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বরাতী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। উপজেলা ফাইনালে চ্যাম্পিয়ন হয় বরাতী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান ও কণ্ঠশিল্পী সোহাগ রহমত।

বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. শাহ আলম। বিচারক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক মো. সৈয়দ আরিফুল ইসলাম এবং দেশসেরা বিতার্কিক জয় লালা।

RDRS Bangladesh-এর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার—রিলেশনস অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন অ্যান্ড সেফগার্ডিং ফোকাল মো. মাহাবুব আলম এবং অফিসার—গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন মো. মাহিফ সালমান। এছাড়া সুবর্ণরেখা, রংপুরের কো-অর্ডিনেটর নিরব সরকার সাম্যও উপস্থিত ছিলেন।

‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রম KOICA-এর অর্থায়নে, Save the Children-এর কারিগরি সহায়তায় এবং RDRS Bangladesh-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। স্কুল ডিবেট ক্যাম্পেইন বাস্তবায়ন করছে সুবর্ণরেখা লিমিটেড।

আয়োজকরা জানান, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কৈশোরকালীন গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ে কিশোর-কিশোরীদের সচেতন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।

আয়োজকদের মতে, স্কুল বিতর্ককে শুধু প্রতিযোগিতা হিসেবে নয়, বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও নেওয়া হয়েছে। এ কার্যক্রমে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে।

স্থানীয় পর্যায় থেকে নির্বাচিত বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ের বিজয়ী দল পরবর্তী ধাপে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩০:১১   ১১ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড
● দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে পীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
● পীরগঞ্জে উপজেলা বিতর্কে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা, চ্যাম্পিয়ন মাদারগঞ্জ



আর্কাইভ