ঢাকা    শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী


বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬


‘ঠাকুমার ঝুলি’র পর ফের একই চরিত্রে শ্রাবন্তী

বয়স ৩৯। এর মধ্যে ২৯ বছর ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। কারণ, অভিনয়ে তার পথচলা শুরু হয়েছিল ছোটবেলাতেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। চার দশকের কাছাকাছি বয়স হলেও রূপ-লাবণ্যে এখনো তিনি যেন পঁচিশের তরুণী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তেমনই নজরকাড়া রূপে কলকাতায় হইচইয়ের অনুষ্ঠানে হাজির হন শ্রাবন্তী। লাল গাউনে চেনা শরীরী হিল্লোলে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের ছবি ও ভিডিওতে নেটিজেনরাও ভালো লাগার কথা জানাচ্ছেন।

এদিকে হইচইয়ের ওই আয়োজন থেকেই মিলেছে নতুন খবর। ফের ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী। বাংলার জনপ্রিয় রূপকথার গল্প পর্দায় তুলে ধরেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমার চরিত্রে চমকে দেন শ্রাবন্তী।

সেই সাফল্যের পর আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন শ্রাবন্তী। তবে এবার পরিচালক বদলেছে। সিরিজটি এবার নির্মাণ করবেন জয়দীপ মুখার্জি। ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও ছিলেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হন। ফলে এবার তাকে আর দেখা যাবে না। এ নিয়ে দর্শকদের মনেও দুঃখ রয়েছে।

হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করেন শ্রাবন্তী।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০১:১৯   ১৬ বার পঠিত  | ●