![]()
ময়মনসিংহ: ফুলপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থানকালে পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন।
গ্রেপ্তার রেজাউল করিম (৩৮) ফুলপুর উপজেলার বাশাটি মাইজপাড়া গ্রামের মৃত শাহ জামাল ওরফে নয়নের ছেলে। তিনি ফুলপুর থানার একটি হত্যা মামলার আসামি। আদালতের রায়ে তিনি যাবজ্জীবন সাজা পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, হত্যা মামলার পর রেজাউল দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪৫ ১৬ বার পঠিত | ● আসামী ● গ্রেপ্তার ● ফুলপুর ● যাবজ্জীবন ● সাজাপ্রাপ্ত